সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩১ PM

সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৭:৪৫:৪৯ PM

সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’

ছবি:সংগৃহীত


সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইউকে এনআরবি সোসাইটি। রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ মেহমান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, অতিরিক্ত সচিব বদরুন নাহার, ভারপ্রাপ্ত সিভিল এভিয়েশন সচিব, ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর এম আহমেদ জুনেদ ও মো. জামাল উদ্দিন।

আলোচনা সভায় প্রবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ আরও সুদৃঢ় করা, বিমানসেবা সম্প্রসারণ, পর্যটন শিল্পের বিকাশ এবং প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সরকার ও প্রবাসীদের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় মেহমান রেস্টুরেন্টের পক্ষ থেকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ডিরেক্টর মো. জহির হোসাইন, মেহমান রেস্টুরেন্টের ডিরেক্টর ফেরদৌস আলম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহেদ আহমদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজান আহমদ, সাংবাদিক সাইফুল তাকুলদার, ফটোসাংবাদিক হুমায়ুন কবির লিটন, সাংবাদিক মাজহারুল ইসলাম ডালিমসহ সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, ইউকে এনআরবি সোসাইটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানানো হয়। এ সময় তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ আরও অর্থবহ করতে এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে ইউকে এনআরবি সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক