প্র*তিবন্ধী নারীকে ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ AM

প্র*তিবন্ধী নারীকে ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৭:৫৪:১৬ PM

প্র*তিবন্ধী নারীকে ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মো. আবুল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে র‌্যাবের গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার নাঙ্গলবন্ধ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মহামাটি গ্রামের মৃত সামাদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, বানিয়াচং থানার এক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী গত ৩ জুলাই বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তদন্তের একপর্যায়ে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক