ছবি:সংগৃহীত
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, সংকীর্তন ও সম্প্রীতি সমাবেশের মধ্য দিয়ে তিন দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু, পরিমল দাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, ডা. প্রদীপ লাল বণিক, সমাজসেবক যোশেফ দাশগুপ্ত যশো, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী, সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক কান্তি পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে নারী-পুরুষ, শিশু-কিশোর ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রীমঙ্গল শহর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
ঢাক-ঢোল, কীর্তন ও ভক্তিমূলক সংগীতের সুরে মুখরিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজনে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, সংকীর্তন, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারা বলেন, শ্রীকৃষ্ণের ন্যায়, সত্য, মানবতা ও সম্প্রীতির বাণী সমাজে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
উৎসবকে ঘিরে শ্রীমঙ্গল শহরে আনন্দঘন ও সম্প্রীতির আবহ বিরাজ করছে। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে জন্মাষ্টমীর কর্মসূচি প্রাণবন্ত হয়ে ও
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




