সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ PM

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৪:১৩:১২ PM

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

সংগৃহীত


ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ নির্মাণে সনাতন ধর্মাবলম্বীদের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।আজ শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশে টেকসই ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করাকে অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা, নিজস্ব উৎসব ও আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের অধিকারও রাষ্ট্রকে সুরক্ষা দিতে হবে।’দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অতীতে সংঘটিত বিভিন্ন হামলা ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিভিন্ন সময়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা ও নিপীড়নের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই সুষ্ঠু তদন্ত ও কার্যকর আইনি ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। এর ফলে বিচারহীনতার একটি সংস্কৃতি সমাজে তৈরি হয়েছে, যা কোনোভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর থেকেই এনসিপি একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। বিচারব্যবস্থাকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাবমুক্ত করে শক্তিশালী করা, সব নাগরিকের মানবিক মর্যাদা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার ওপর দলটি গুরুত্ব দিচ্ছে।’তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশে শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথাও তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘স্থায়ী শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য প্রতিষ্ঠার দায়িত্ব শুধু সরকারের একার নয়। বিরোধী দলসহ দেশের সব রাজনৈতিক দলকে এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হলেই একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ নির্মাণে সনাতন ধর্মাবলম্বীদের আশীর্বাদ ও সহযোগিতাও কামনা করেন তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক