বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে দু*র্ঘ টনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ PM

বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে দু*র্ঘ টনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০২:১২:৩৬ PM

বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে দু*র্ঘ টনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি

সংগৃহীত


পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি।আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিমন্ত্রী ঢাকা থেকে জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। দুর্ঘটনায় ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন তিনি। গাড়িতে তার স্ত্রীও ছিলেন। তিনি সুস্থ আছেন।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর বর্তমানে প্রতিমন্ত্রী কালাই উপজেলায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম গণমাধ্যমকে বলেন, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ঢাকা থেকে জয়পুরহাটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে গোপীনাথপুর এলাকায় তার গাড়ি পৌঁছালে হঠাৎ এক বৃদ্ধ নারী পথচারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গেলে গাড়িটি পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী পায়ে সামান্য আঘাত পান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক