আ/সামিদের গ্রে/প্তারের দাবিতে মান/ববন্ধন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ PM

গোলাপগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

আ/সামিদের গ্রে/প্তারের দাবিতে মান/ববন্ধন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৮:৪৪:১৪ PM

আ/সামিদের গ্রে/প্তারের দাবিতে মান/ববন্ধন

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে প্রবাসী মুক্তা আহমদ ও শ্রমিকদল নেতা মান্না আহমদের বসতঘরে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধারাবহর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী প্রবাসী মুক্তা আহমদ অভিযোগ করে বলেন, গত ১৭ আগস্ট ভোরে শরিফ উদ্দিনের নেতৃত্বে মামলার আসামিরা পরিকল্পিতভাবে তার বসতঘরে আগুন দেন। এতে সাত কক্ষবিশিষ্ট ঘরটি আসবাবপত্রসহ পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

মুক্তা আহমদ বলেন, অগ্নিসংযোগের ঘটনায় তিনি আদালতে ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের পরও আসামিদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা মামলা প্রত্যাহারের জন্য তাদের প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলুর সভাপতিত্বে এবং আমুড়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক অপু আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ।

এ সময় বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মনসুর আহমদ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু, ব্যবসায়ী রাজীব আহমদ, রুহুল আমিন, নজরুল ইসলাম ও সাদ্দাম হোসেন।

বক্তারা বলেন, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হওয়ার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শ্রমিকদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস