মাধবপুরে অ/স্ত্র, ম/দ ও থামি কাপড়সহ আট/ক ২
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ PM

মাধবপুরে অ/স্ত্র, ম/দ ও থামি কাপড়সহ আট/ক ২

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৭:৪৫:৫৭ PM

মাধবপুরে অ/স্ত্র, ম/দ ও থামি কাপড়সহ আট/ক ২

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ভারতীয় মদ, ভারতীয় মনিপুরি থামি কাপড় ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ১২০ পিস ভারতীয় মনিপুরি থামি কাপড়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি রামদাসহ নাজু মিয়া (২৮) ও সজল মিয়া (২২) নামে দুইজনকে আটক করা হয়। অভিযানের সময় আরও দুজন পালিয়ে যায়।

এদিকে, একই দিন দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তের লেকেরপাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক দুই অভিযানে জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ৩ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অভিযানে পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস