শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ AM

শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ১১:৪৩:৩০ PM

শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের মূল ফটকে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’ লেখা একটি ব্যানার টাঙিয়েছে জাতীয় ছাত্রশক্তি, শাবিপ্রবি শাখা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিএনপি সরকারের সমালোচনা সংবলিত ব্যানারটি দেখা যায়।

ব্যানারে দেশের সার্বিক পরিস্থিতি, জ্বালানি ও কৃষি খাত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক খাত এবং শিক্ষাঙ্গনসহ বিভিন্ন বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও কার্যক্রমের সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক সমস্যা ও সংকটের কার্যকর সমাধান না করে বিভিন্ন ধরনের কার্ড, প্রতিশ্রুতি ও উন্নয়নের কথা সামনে এনে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী ও মানুষের স্বার্থকে সামনে রেখে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, অনিয়ম ও ব্যর্থতার বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তবে ব্যানারে উত্থাপিত অভিযোগ ও সমালোচনার বিষয়ে সংশ্লিষ্ট সরকারের বা বিএনপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক