বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫০ PM

রথযাত্রায় সম্প্রীতি ও সহাবস্থানের আহ্বান

বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৯:০৫:৪২ PM

বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ -  এমপি এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই বাংলাদেশের অন্যতম শক্তি। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিয়ানীবাজারে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রা মহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম, সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি রুমেল আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন। সভায় আরও বক্তব্য দেন অমিতাভ চৌধুরী ও পানেশ্বর চন্দ্র দাস।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে রথযাত্রা উপলক্ষে ভক্তদের অংশগ্রহণে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিকে একই দিন ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি এমরান আহমদ চৌধুরী। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। এসময় এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চূড়ান্ত রূপ লাভ করে। জুলাই বিপ্লব কারও একার নয়, এটি গণতন্ত্রকামী জনগণের বিজয়।’ তিনি আরও বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা সবার দায়িত্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ এবং পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা
বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী