বড়লেখায় চার শিক্ষানুরাগীকে সম্মাননা দিল ইউনাইটেড উচ্চ বিদ্যালয়
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২২ PM

বড়লেখায় চার শিক্ষানুরাগীকে সম্মাননা দিল ইউনাইটেড উচ্চ বিদ্যালয়

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ১২:০৮:০৯ AM

বড়লেখায় চার শিক্ষানুরাগীকে সম্মাননা দিল ইউনাইটেড উচ্চ বিদ্যালয়

ছবি:সংগৃহীত


বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রাখায় চারজন শিক্ষানুরাগীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন-বড়লেখা উপজেলা পরিষদের চারবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা, বৃহত্তর লঘাটি গ্রামের কৃতী সন্তান, প্রবাসী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহিবুর রহমান কলিম, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শামিমা আক্তার এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মামুন হোসেন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস রঞ্জন দাস

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. মজির উদ্দিন-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. ফখরুল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের পাশাপাশি বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ছাব উদ্দিন, ছালা উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য আবুল কালাম টুনু, স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম এবং ইউসুফ আলী

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা বিদ্যালয়ের উন্নয়নে যে অবদান রেখেছেন, তা অন্যদেরও শিক্ষা ও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মকরম আলী, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, স্থানীয় বিশিষ্ট মুরব্বি মতি লাল বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা