রাজনগরে বন্যার পানিতে ডু'বে বৃদ্ধের মৃ'ত্যু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ PM

রাজনগরে বন্যার পানিতে ডু'বে বৃদ্ধের মৃ'ত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ০৩:০৫:১৪ PM

রাজনগরে বন্যার পানিতে ডু'বে বৃদ্ধের মৃ'ত্যু


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরাফ মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বসতঘর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত আশরাফ মিয়া রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার পিতা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নদীভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামজুড়ে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে আশরাফ মিয়ার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। তাড়াহুড়োতে সবার অগোচরে বৃদ্ধ আশরাফ মিয়া ঘরের ভেতরেই রয়ে যান।​পরবর্তীতে ধীরে ধীরে এলাকায় বন্যার পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধি পাওয়ায় তিনি আর ঘর থেকে বের হতে পারেননি এবং ভেতরেই আটকা পড়েন।

শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে আশরাফ মিয়াকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা