বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয় : বিজয়
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ PM

বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয় : বিজয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৪:১৪:৫৮ AM

বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয় : বিজয়

এনামুল হক বিজয় । ছবি : সংগৃহীত


বাংলাদেশের রয়েছে আর একটি মাত্র ম্যাচ। এই ম্যাচে জিতলেও বাংলাদেশের সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনা নেই। দলের বিশ্বকাপ মিশন যখন শেষ, তখন শুরু হচ্ছে এনামুল হক বিজয়ের।  

আঙুলে চোট পাওয়ায় সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়া ম্যাচের স্কোয়াডে এতে জায়গা মিলেছে বিজয়ের। শেষ ম্যাচে দলের সঙ্গে যোগ দেওয়ায় অবশ্য কোনো আফসোস নেই তার। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন, যেকোনোভাবে হোক অবদান রাখতে চান দলের জন্য।

বিজয় বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক; দলকে জেতাতে চাই। 

এর আগে এশিয়া কাপেও খেলতে গিয়েছিলেন এনামুল। তখনও তিনি সুযোগ পান লিটন দাসের অসুস্থতায়। এ নিয়ে বিজয় বলেন, ‘আসলে উপরওয়ালার ইচ্ছে ছিল। এজন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে। 

২০১৫ বিশ্বকাপে চোট নিয়ে ফিরতে হয়েছিল বিজয়কে। এবার তিনি যাচ্ছেন আরেকজনের চোটে। এ নিয়ে তিনি বলেন, ‘এটা আসলে আমিও কালকে চিন্তা করছিলাম ব্যাপারটা এরকমই। দোয়া করেন একটা ম্যাচই আছে। নিজেদের সেরাটা দিয়ে দলের জন্য যেন অবদান রাখতে পারি। 

ভক্তদের দোয়া চেয়ে বিজয় বলেন, ‘তাদেরকে অনেক ধন্যবাদ। সবসময় সমর্থন দিচ্ছে। তাদের এই দোয়া যেন কাজে রূপান্তর করতে পারি। ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি, চেষ্টা করবো এপ্লাই করতে। 

JA



শীর্ষ সংবাদ:

বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস