দোয়ারাবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার আশংকা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার আশংকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ০৮:৫৩:৫৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার আশংকা

দোয়ারাবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার আশংকা


সুনামগঞ্জের দোয়ারাবাজারে গত তিনদিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারা ও ধুমখালীসহ উপজেলার সকল নদী-নালা, হাওড়, খাল-বিলে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশংকা করা হচ্ছে।

পাহাড়ি ঢলে খাসিয়ামারা নদীর উপচেপড়া স্রোতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রসরাই-ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয় রাস্তায় হু হু করে পানি ঢুকতে থাকলে স্থানীয়দের প্রাণপণ চেষ্টায় তা রোধ করা সক্ষম হয়। নিচু এলাকা ও হাওড়পাড়ের লোকজন রয়েছেন সারাক্ষণ শঙ্কিত। কেননা গত বছরের এ সময়ে স্মরণকালের সেই ভয়াবহ সর্বগ্রাসী বন্যার ক্ষতচিহ্ন আর দূর্দশার কথ এখনো ভুলতে পারেননি ভুক্তভোগী মানুষজন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সুনামগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান গত ৪৮ ঘন্টায় সুনামগঞ্জসহ ভারতের চেরাপুঞ্জি ও পার্শ্ববর্তী এলাকায় দুই শতাধিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো কয়েকদিন ভারি বৃষ্টিপাতের অশংকা রয়েছে বলে তিনি জানান।

জৈন্তা বার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা