কমলগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ AM

কমলগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৫:৩২:৪৫ AM

কমলগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে রাম প্রসাদ রবিদাস (৫২) নামে মাদক মামলায় ৩ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি রাম প্রসাদ রবিদাস কমলগঞ্জ থানাধীন ৮ নং মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের মৃত জমুনা রবিদাসের ছেলে।

বুধবার (৮ নভেম্বর) রাতে কমলগঞ্জ থানাধীন পাত্রখোলা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি রাম প্রসাদ রবিদাসকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি রাম প্রসাদ রবিদাসের বিরুদ্ধে জিআর-৯৫/২০২০ (কমল) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ২৪(খ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ বছরে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, প্রসাদ রবিদাস মাদক মামলায় ৩ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিল তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব