কুলাউড়ায় কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

কুলাউড়ায় কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০২:২৪:১৬ অপরাহ্ন

কুলাউড়ায় কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ


২০২৫–২৬ অর্থবছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছ ও বৃক্ষের চারা, বাঁশের খুঁটি, গোবর সার, লেবুর চারা, শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুলাউড়া অফিস  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সহ-সভাপতি আলমগীর ভূইয়া, সাংবাদিক মইনুল হক পবন, মহি উদ্দিন রিপন প্রমুখ। 

প্রধান অতিথি বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/আরআর