রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৮ AM

সু*দের টাকার চাপ

রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০৯:৩০:৪৩ PM

রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু

সংগৃহিত


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সুদের টাকার চাপ ও মারধরের অভিযোগের মধ্যে কীটনাশক পান করার পর ফারুক আহমদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ফারুক আহমদ উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীরচক গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজন এবং বিদেশে (অস্ট্রেলিয়া) যাওয়ার প্রস্তুতির জন্য প্রায় এক বছর আগে স্থানীয় এক নারীর কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর, চেক ও অন্যান্য কাগজপত্র দিয়ে এক লাখ টাকা সুদে ধার নেন ফারুক। তিনি নিয়মিত সুদের টাকা পরিশোধ করলেও কিছু বকেয়া থেকে যায়। এ নিয়ে ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েকদিনে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে চাপ আরও বেড়ে যায় এবং ফারুককে মারধর করা হয়েছে বলেও পরিবারের দাবি।

নিহতের মা আজিজুন নেছা জানান, দুই দিন আগে তিনি ছেলের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান। জানতে চাইলে ফারুক জানান, সুদের টাকা নিয়ে চাপ দেওয়া ওই নারী তাকে মারধর করেছেন।

তিনি আরও জানান, বুধবার বিকেলে ওই নারী আবারও ফোন করে সুদের টাকা দাবি করেন। ফোনালাপের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফারুক বলেন, 'তুই আর তর দুয়াতির আমারে দেখতে নায়'-এরপর হাতে থাকা মোবাইল ফোন আছড়ে ভেঙে ফেলেন।

এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তার গোঙানির শব্দ শুনে ঘরে গিয়ে দেখেন তিনি কীটনাশক পান করেছেন। দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

ফারুক আহমদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে গেছেন। শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রাজনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন ভূইয়া বলেন, 'ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুদের টাকার বিষয়টি আমরা জেনেছি। পরিবারের পক্ষ থেকে আঘাতের অভিযোগও পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির