কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃ ত্যু
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪০ AM

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ০৬:১৩:৩৪ PM

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃ ত্যু

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নে অনামিকা রায় (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অনামিকা উপজেলার ভূকশীমইল ইউনিয়নের মৃনাল কান্তি রায়ের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অনামিকার মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
সব হা*রানোর শ*ঙ্কায় চার গ্রামের মানুষ