নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তামিম
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ PM

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৮:৪০:৩৪ AM

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তামিম

ফাইল ছবি


বহু নাটকীয়তার পর তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছিল। বিশ্বকাপের পরপরই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তামিম এই সিরিজেও থাকছেন না।

অনেকদিন ক্রিকেটের বাইরে আছেন তামিম। গত এক মাস ধরে অনুশীলন করেননি। ফলে সেভাবে প্রস্তুত নন তিনি। তাই নিউজিল্যান্ড সিরিজ খেলতে চাচ্ছেন না তামিম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘তামিমের সাথে আমার কথা হয়েছে। সে বলেছে অনেকদিন অনুশীলনের মধ্যে নেই। সে খেলার জন্য প্রস্তুত নয়।’ বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া তামিম দল ঘোষণার পরপরই পরিবার নিয়ে যুক্তরাজ্যে ঘুরতে বেরিয়েছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। তবে ব্যাট হাতে এখনো অনুশীলনে ফিরেননি।

আগামী ২১ নভেম্বর বাংলাদেশে পা রাখার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর, মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। এরই মধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ২০ নভেম্বর বাংলাদেশের দল ঘোষণা করার কথা।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও থাকছেন না এই সিরিজে। আঙুলে চোট পেয়ে বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন সাকিব। ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন তিনি। সাকিবের মাঠে ফিরতে অন্তত পাঁচ সপ্তাহ সময় লাগার কথা।

অবশ্য জানা গেছে, আগে থেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা না খেলার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন সাকিব। বিশ্বকাপের পরপরই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভেবে রেখেছিলেন। ইনজুরি এখন সেই যাত্রাটাকে নিশ্চিত করে দিলো।

সাকিবের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সহ-অধিনায়ক লিটন দাসের নাকি খণ্ডকালিন অধিনায়ক হতে আপত্তি। কিন্তু বিসিবি তাকে আপাতত পূর্ণ মেয়াদে অধিনায়ক বানাতেও চায় না।

এদিকে, অভিজ্ঞ মুশফিকুর রহিম নেতৃত্ব নিতে আগ্রহী না। সে হিসেবে নাজমুল হোসেন শান্ত বা মেহেদি হাসান মিরাজের মধ্য থেকে একজনকেই হয়তো দেখা যাবে নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্ব দিতে।

JA



শীর্ষ সংবাদ:

বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস