অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ PM

অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১২:৪৮:৩৭ PM

অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড

ছবি: সংগৃহীত


এবারে বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সাত ম্যাচে জয় পেয়েছিল মাত্র একটিতে। টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ইংলিশরা। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জস বাটলারের দল।

বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে বেন স্টোকসের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে ইংলিশরা।  ৮৪ বলে ১০৮ রান করেন স্টোকস। এছাড়া ডেভিড মালান করেন ৭৪ বলে ৮৭ রান।

৩৪০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ডাচরা। মাত্র ১৩ রানে জোড়া উইকেট হারায় তারা। এরপর উইসলি বারসি ও সাইব্রান্ড এঙ্গেল্বার্ট মিলে ৫৫ রানে জুটি গড়ে শুরু ধাক্কা সামাল দেন। তবে দলীয় ৬৮ রানে ৬২ বলে ৩৭ রান করে আউট হন বারসি।

এরপর ৩৬ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। তবে স্কট এডওয়ার্ডস ও তেজা নিদামানারু মিলে ৫৯ রানের জুটি গড়েন। তবে দলীয় ১৬৩ রানে ৪২ বলে ৩৮ রান করে এডওয়ার্ডস আউট হলে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ডাচদের ব্যাটিং লাইন।

আর ১৬ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ৩৭ ওভার ২ বলে ১৭৯ রানে অলআউট হয় ডাচরা। ইংলিশদের পক্ষে মইন আলি ও আদিল রশিদ নেন ৩টি করে উইকেট।

এম সি



শীর্ষ সংবাদ:

বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস