শ্রীমঙ্গলে দাঁড়াশ ও ঘরগিন্নি সাপ উদ্ধার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৯ AM

শ্রীমঙ্গলে দাঁড়াশ ও ঘরগিন্নি সাপ উদ্ধার

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০২:২৭:১২ PM

শ্রীমঙ্গলে দাঁড়াশ ও ঘরগিন্নি সাপ উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা দুটি নিরীহ ও কৃষি উপকারী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। তবে স্থানীয়দের আতঙ্কের জেরে একটি দাঁড়াশ সাপ প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের নির্মাই শিববাড়ি এলাকায় দুটি দাঁড়াশ সাপ দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন আতঙ্কিত হয়ে একটি সাপ পিটিয়ে হত্যা করেন। এ সময় একই এলাকার বাসিন্দা মোজাহিদ মিয়া অপর সাপটিকে না মারার আহ্বান জানান এবং সেটি উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে জীবিত দাঁড়াশ সাপটি নিরাপদে উদ্ধার করেন।

এরপর দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের সাগরদিঘী রোডের দীপালী এন্টারপ্রাইজ নামের একটি দোকানের ভেতরে একটি সাপ দেখতে পেয়ে দোকানের মালিক আতঙ্কিত হয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে একটি ঘরগিন্নি সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর দুটি সাপই প্রয়োজনীয় সংরক্ষণ প্রক্রিয়ার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানায়, দাঁড়াশ ও ঘরগিন্নি—উভয় সাপই মানুষের জন্য বিষহীন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অযথা আতঙ্কিত না হয়ে বন্যপ্রাণী দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য
সিলেটের ঐতিহ্য ও পরিচয় ধরে রাখতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই
সিলেট জেলায় একদিনে অ/স্বাভাবিক ৪ মৃ/ত্যু
আলোকচিত্র সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: সিসিক প্রশাসক
বিচার ও রাষ্ট্র সংস্কার না হলে নতুন স্বৈ/রাচারের ঝুঁ/কি থাকবে: নাহিদ ইসলাম
গোলাপগঞ্জে ‘ছাত্রদলের স/ন্ত্রাসীরা আমাদের ওপর হা/মলা চালিয়েছে- সারজিস
সিলেটে সড়ক দু'র্ঘটনায় স্কুল শিক্ষক নি'হত
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
এনসিপি নেতাদের আগমন ঘিরে সিলেটে সতর্ক প্রশাসন