বিয়ে নিয়ে পরীমণির এক প্রশ্নেই জমে উঠল অনুষ্ঠান, নতুন জল্পনা শুরু
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

বিয়ে নিয়ে পরীমণির এক প্রশ্নেই জমে উঠল অনুষ্ঠান, নতুন জল্পনা শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০৩:৪৯:৩৮ অপরাহ্ন

বিয়ে নিয়ে পরীমণির এক প্রশ্নেই জমে উঠল অনুষ্ঠান, নতুন জল্পনা শুরু

সংগৃহীত


ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ার- সবকিছু নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। গতকাল বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে অংশ নেন এই অভিনেত্রী। আর সেখানে এমন এক কথা বলেন সবাইকে থমকে দিয়েছেন পরী। শুধু তাই নয়, তার কথা শুনে উপস্থিত সবাই একসঙ্গে জবাব দিতে বাধ্য হন।জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আড্ডায় ছিলেন পরীমণি। নিজের জীবন, সংগ্রাম ও নানা অভিজ্ঞতার কথা বলতে বলতেই হঠাৎ সাংবাদিক ও ইউটিউবারদের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেন- ‘আমাকে বিয়ে দিতে চান, না চান না?’

পরীর এমন অপ্রত্যাশিত প্রশ্নে মুহূর্তেই বদলে যায় অনুষ্ঠানের পরিবেশ। উপস্থিত সবাই একসঙ্গে বলে ওঠেন- ‘চাই’। আর সেই উত্তরেই হাসিতে ভরে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।তবে শুধু মজার মুহূর্তেই থেমে থাকেননি পরীমণি। নিজের জীবনের কঠিন সময় নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। ২০২১ সালের আলোচিত ঘটনার কথা স্মরণ করে জানান, সেই সময় ছিল তার জীবনের অন্যতম বড় পরীক্ষা।

পরী বলেন, অনেক কঠিন পরিস্থিতির মধ্যদিয়েও তিনি থেমে যাননি। বরং প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও শক্ত করেছে, নতুনভাবে পথ চলার সাহস দিয়েছে।এখন অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যৎ নিয়েই ভাবতে চান এই অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে তার সেই হঠাৎ প্রশ্ন আবারও তৈরি করেছে নতুন আলোচনা- পরীমণির জীবনে কি আসছে নতুন কোনো অধ্যায়? সেই উত্তর অবশ্য সময়ই দেবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক