জালালাবাদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন কুলাউড়ার ব্যারিস্টার ফয়েজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ AM

জালালাবাদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন কুলাউড়ার ব্যারিস্টার ফয়েজ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০২:১৭:২১ PM

জালালাবাদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন কুলাউড়ার ব্যারিস্টার ফয়েজ


ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হওয়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সদস্য পদে রেকর্ড ১০০২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ব্যারিস্টার ফয়েজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী। দীর্ঘদিন যুক্তরাজ্যে আইন পেশার সাথে জড়িত ছিলেন।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকাস্থ সিলেটবাসীর কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন। ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের চারটি জেলার প্রায় তিন হাজার ভোটার রয়েছেন এই সংগঠনে। 

শুক্রবার (৩১ জুলাই) ঢাকার বিয়াম মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের তিন হাজার ভোটারের মধ্যে প্রায় ১৬০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্য (মৌলভীবাজার) পদে ব্যারিস্টার ফয়েজ পেয়েছেন ১০০২ ভোট। এ ছাড়া সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার পেয়েছেন ৯৮৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমদ পেয়েছেন ৮৩২ ভোট।

সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ১০৫৮ ভোট ও সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন পেয়েছেন ১০৪৭ ভোট। 

উল্লেখ্য, ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের মন্ত্রী, সচিব, আইনজীবী, বিচারপতি, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তাসহ ঢাকাস্থ সিলেট বিভাগের সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনের স্থান যেন হয়ে উঠেছিল ঢাকার বুকে এক খণ্ড সিলেট।

এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই নতুন কার্যনির্বাহী কমিটি বৃহত্তর সিলেটের জনগণের কল্যাণে সবসময় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ
গোয়াইনঘাটে জমি চাষাবাদে বাধা, বিপাকে বর্গাচাষিরা
৪ আগস্ট ২০২৪: গোলাপগঞ্জে গু'লিতে ঝ'রেছিল ৬ প্রা'ণ
গোলাপগঞ্জে য*ত্রতত্র অটোরিকশার স্ট্যান্ডে জনভো*গান্তি ব্যবসায়ীরা ক্ষু*ব্ধ
মা/দক, কিশোর গ্যা/ং ও ছিন/তাইয়ের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’: পুলিশ কমিশনার
জগন্নাথপুর হাসপাতালে রো/গীর ঢল , লোডশেডিংয়ে দু/র্ভোগ
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে ১০০ শয্যার নতুন ভবন