বাংলাদেশে প্রথম সিনেমা, দর্শকদের নিরাশ না করার প্রতিশ্রুতি মধুমিতা সরকারের
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

বাংলাদেশে প্রথম সিনেমা, দর্শকদের নিরাশ না করার প্রতিশ্রুতি মধুমিতা সরকারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০৪:৩৭:০৭ অপরাহ্ন

বাংলাদেশে প্রথম সিনেমা, দর্শকদের নিরাশ না করার প্রতিশ্রুতি মধুমিতা সরকারের

সংগৃহীত


বাংলাদেশি সিনেমায় পথচলা শুরু করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘গুলশানের চামেলি’র মধ্যদিয়ে প্রথমবারের মতো ঢালিউডে অভিনয় করছেন তিনি। প্রথম কাজেই দেশের দর্শক ও সংবাদমাধ্যমের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি বেশ আনন্দিত। গতকাল শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমার মহরত ও সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা।বলেন, ‘আজ আপনাদের চোখে যে ভালোবাসা, উৎসাহ আর আগ্রহ দেখছি, তা সত্যিই অসাধারণ। আপনারা সিনেমাটি নিয়ে এতটা রোমাঞ্চিত, তাই আমার দায়িত্বও অনেক বেড়ে গেছে।’

দর্শকদের উদ্দেশে মধুমিতা বলেন, ‘সিনেমাটি মুক্তির পর আপনারা ভালো প্রত্যাশা নিয়ে হলে যাবেন। তাই আমি চাই না, আমার অভিনয় দেখে কেউ নিরাশ হন। এই দায়িত্বটা আমি খুব গুরুত্ব দিয়েই নিচ্ছি।’নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এ ধরনের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। চামেলি চরিত্রটি বেশ কঠিন। এখানে ভালো আর খারাপের মাঝখানে খুব সূক্ষ্ম একটি জায়গা আছে। অভিনয়ে সামান্য ভুল হলেও পুরো গল্পের আবহ বদলে যেতে পারে।’

এ সুযোগ দেওয়ার জন্য নির্মাতা ও প্রযোজকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার ওপর ভরসা রেখে এই চরিত্রটি দেওয়া হয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ। বাংলাদেশে এটি আমার প্রথম সিনেমা। আশা করি, আপনাদের সেই ভরসার মর্যাদা রাখতে পারব।’‘গুলশানের চামেলি’ সিনেমায় মধুমিতা সরকারের সঙ্গে আরও অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, আমিন খান, রোজিনা, মিশা সাওদাগর ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করছেন মো. ইকবাল।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক