জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস-চেতনা তুলে ধরতে বিটিভির বিশেষ আয়োজন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস-চেতনা তুলে ধরতে বিটিভির বিশেষ আয়োজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৪:৫০:৩০ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস-চেতনা তুলে ধরতে বিটিভির বিশেষ আয়োজন

সংগৃহীত


জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। কবিতা আবৃত্তি, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, আলোচনানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকছে দিনব্যাপী জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ আয়োজন।বিকেল ৪টা ৫ মিনিটে জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় প্রচারিত হবে কবিতা পাঠের অনুষ্ঠান। বিকেল ৪টা ৩০ মিনিটে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় প্রচারিত হবে আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় আফরোজা সুলতানার প্রযোজনায় প্রচারিত হবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান।

রাত ৮টা ৫০ মিনিটে হাসান রিয়াদের প্রযোজনায় থাকছে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। রাত ১০টায় মাহবুবা জ্যামিনের প্রযোজনায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান এবং রাত ১১টায় মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে

এছাড়াও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। এ দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি। এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে জাদুঘর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দিনব্যাপী এই বিশেষ আয়োজন সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক