মাধবপুরে পানিতে ডু'বে বৃদ্ধের মৃ'ত্যু
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ PM

মাধবপুরে পানিতে ডু'বে বৃদ্ধের মৃ'ত্যু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০২:৩০:৫২ PM

মাধবপুরে পানিতে ডু'বে বৃদ্ধের মৃ'ত্যু


হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম স্বপন রায় (৭০)। তিনি রায়পাড়ার শচীন রায়ের ছেলে।

মৃতের চাচাতো ভাই লিটন রায় জানান, কয়েকদিন আগে স্বপন রায়ের মা মারা যান। ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সকালে বাড়ির পাশের পুকুর থেকে মৃত মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে যান স্বপন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্বপন রায়কে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ বিষয়ে তাকে কেউ কিছু জানাননি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
সিলেটে বাসায় মিলল স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার লা'শ
কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক