মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২০ PM

মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০৫:২৪:৩৭ PM

মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফল অনুযায়ী, মাধবপুর উপজেলার ২৬টি সাধারণ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার মোট ২ হাজার ২৬৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৪০৪ জন উত্তীর্ণ হয়েছে। মোট ৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সামগ্রিক পাশের হার ৬১ দশমিক ৯৮ শতাংশ।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেলেও ১২টি প্রতিষ্ঠানে কোনো জিপিএ-৫ নেই।

জিপিএ-৫ না পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—কালিকাপুর উচ্চ বিদ্যালয়, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়, ধর্মঘর মডেল উচ্চ বিদ্যালয়, দেবপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ডা. জহির হোসেন উচ্চ বিদ্যালয়, চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজ, সাহেবনগর উচ্চ বিদ্যালয়, আদায়ের লোকনাথ উচ্চ বিদ্যালয়, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, বানেশ্বর উচ্চ বিদ্যালয়, ডা. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং কালিকাপুর উচ্চ বিদ্যালয়।অন্যদিকে, জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া জগদীশপুর যোগেশচন্দ্র হাইস্কুল অ্যান্ড কলেজের ১৭ জন, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২ জন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৮ জন, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ৭ জন, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ জন, আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজের ৪ জন, সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজের ৪ জন, মনতলা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের ৩ জন, অগ্রণী/আহমদপুর আর.কে. উচ্চ বিদ্যালয়ের ১ জন, তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের ১ জন এবং অঙ্গুরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১ জন জিপিএ-৫ পেয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষায় মাধবপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলে সামগ্রিকভাবে পাশের হার ৬১ দশমিক ৯৮ শতাংশ। তবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পাশের হার ভালো হলেও জিপিএ-৫ অর্জন করতে পারেনি কোনো শিক্ষার্থী।

জৈন্তাবার্তা/ সুলতানা