রাফিনহার কর্নারে শেষ মুহূর্তে সমতা ফেরাল ব্রাজিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

রাফিনহার কর্নারে শেষ মুহূর্তে সমতা ফেরাল ব্রাজিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০৯:২৪:৫২ পূর্বাহ্ন

রাফিনহার কর্নারে শেষ মুহূর্তে সমতা ফেরাল ব্রাজিল

সংগৃহীত


অস্ট্রেলিয়া আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে এগিয়ে ছিল। কিন্তু ব্রাজিল শেষ সময়ে লড়াইয়ে ফিরে ১-১ গোলে ড্র করেছে।বিশ্বকাপে শেষ ষোলোয় থেমে গিয়েছিল ব্রাজিলের সফর। তারপর নতুন করে দলগঠনের কাজ করছেন কোচ আনচেলত্তি। অবসর নিয়েছেন নেইমার। নতুন মুখ হিসেবে উঠে এসেছেন এস্তেভাও, এনড্রিকরা। অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ থেকে শুরু হয়েছে সেলেকাওদের নতুন অভিযান। সেখানে প্রথম একাদশে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, মারকিউনহোস, ব্রুনো গুইমারেসের মতো তারকারা ছিলেন। কিন্তু কোথায় নতুন যুগ? হারিয়ে গিয়েছে পুরনো সাম্বার ঝলকও।

অস্ট্রেলিয়া নিঃসন্দেহে শক্তিশালী দল। বিশ্বকাপে শেষ বত্রিশে উঠেছিল; কিন্তু জ্যাকসন আর্ভিং, হ্যারি সৌত্তাররা যেভাবে ব্রাজিলকে আটকে দিলেন, তা প্রশংসার যোগ্য। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে প্রথমার্ধে একাধিক চেষ্টায় কোনো দলই গোলের দেখা পায়নি। এস্তেভাওয়ের গোল ভার দেখে বাতিল করা হয়। গোলমুখী আক্রমণ বা বল পজেশনে ব্রাজিল এগিয়ে ছিল ঠিকই। তবে সার্বিকভাবে সংঘবদ্ধ দেখায়নি আনচেলত্তির ছাত্রদের। উল্টো দ্বিতীয়ার্ধে গোল হজম করে বসে। ৬৮ মিনিটে অনবদ্য ফ্রিকিকে ব্রাজিলের জালে বল পাঠান অস্ট্রেলিয়ার নেস্তোরি ইরানকুন্ডা। এরপর ব্রাজিলের লাগাতার আক্রমণেও হাল ফেরেনি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে রাফিনহার কর্ণার থেকে হেডে গোল করে রায়ান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১