বাড়ি থেকে নেইমারের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ PM

বাড়ি থেকে নেইমারের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০১:১৫:৩৮ AM

বাড়ি থেকে নেইমারের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

ছবি: সংগৃহীত


ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের এক মাস বয়সী কন্যাকে অপহরণের চেষ্টা করেছে একদল সশস্ত্র ডাকাত। নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে ডাকাতেরা ওই চেষ্টা চালায় বলে আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে স্কাই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র নিয়ে ডাকাতেরা যখন ব্রুনার বাড়িতে হামলা চালায়, সে সময় কন্যাকে নিয়ে তিনি বাড়িতে ছিলেন না। ওই বাড়িটিতে তখন অবস্থান করছিলেন ব্রুনার মা-বাবা।

সাও পাওলোর ওই বাড়িটিতে প্রবেশ করে ডাকাতেরা প্রথমেই ব্রুনা এবং তাঁর কন্যার খোঁজ করে। পরে তাঁদের না পেয়ে লুটপাট চালায়। লুটপাটের সময় ব্রুনার মা-বাবাকে কোনো আঘাত না করলেও তাঁদের বেঁধে রাখা হয়েছিল।

ঘটনার পরপরই ব্যবস্থা নিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন দুষ্কৃতকারী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢোকেন। এদের মধ্যে ২০ বছর বয়সী একজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ব্রুনার বাড়ির কাছাকাছি এলাকাতেই বসবাস করেন। বাকি দুজনকে ধরার চেষ্টা করছে পুলিশ।

ডাকাতেরা ওই বাড়ি থেকে ঘড়ি, গয়না এবং কয়েকটি ব্যাগ নিয়ে পালিয়েছে গেছে।  নেইমার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে খেলেন। তবে চোট থাকায় আপাতত দলের বাইরে আছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর কন্যা সন্তানের জন্ম দেন ব্রুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রুনা সহ সন্তানের ছবি পোস্ট করে খবরটি জানিয়েছিলেন নেইমার নিজেই।

এম সি



শীর্ষ সংবাদ:

বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস