পাকিস্তানকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ১৬৬ রান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

পাকিস্তানকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ১৬৬ রান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০২:০৮:২৬ পূর্বাহ্ন

পাকিস্তানকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ১৬৬ রান

ছবি সংগৃহীত


সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান নারী দলকে হারিয়ে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তাই শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে নাগালেই রেখেছে বাংলাদেশ। জয়ের জন্য বাকি কাজটুকু করতে হবে ব্যাটারদের।

শুক্রবার (১০ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে পাকিস্তান। সর্বোচ্চ ৮৪ রান করে অপরাজিত থেকেছেন সিধরা আমিন। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার।

পাকিস্তানের ইনিংসের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার সিধরা আমিন ও সাদাফ শামস দুর্দান্ত ব্যাটিংয়ে বেশ ভুগিয়েছেন বাংলাদেশকে। প্রথম উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২০ ওভার পর্যন্ত।

৩১ রান করে শামস আউট হলে ভাঙে ৬৫ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে মুনিবা আলি উইকেটে থিতু হয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৪ রান।

এরপর আর বড় কোনো জুটি গড়তে দেয়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছে স্বাগতিকরা। টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া বাকি ৮ জনের মধ্যে মাত্র একজন দুই অঙ্ক ছুঁতে পেরেছে।

ব্যাটারদের এমন আসা যাওয়ার মধ্যেও এক প্রান্তে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন সিধরা। তার অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করেই দেড়শো পেরোনো সংগ্রহ গড়েছে পাকিস্তান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক