সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।সভায় জানানো হয়, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে মাধবপুরে পাঁচটি বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়গুলো হলো—নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও নৃত্য।
প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন। উপজেলা পর্যায়ের বিজয়ীরা পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।সভায় প্রতিযোগিতার সার্বিক আয়োজন, অংশগ্রহণকারী নির্বাচন এবং ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
জৈন্তাবার্তা/ সুলতানা




