বাংলাদেশের ফুটবল এখন আইসিউতে: ব্যারিস্টার সুমন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ PM

বাংলাদেশের ফুটবল এখন আইসিউতে: ব্যারিস্টার সুমন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৮:৪৮:২২ AM

বাংলাদেশের ফুটবল এখন আইসিউতে: ব্যারিস্টার সুমন

খেলা শেষে দর্শকের উদ্দেশে কথা বলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ছবি : সংগৃহীত


বাংলাদেশের ফুটবল এখন আইসিউতে বলে দাবি করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বলেছেন, ‘আইসিউতে থাকা ফুটবলকে বাঁচাতে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি। 

ব্যারিস্টার সুমন বলেন, ‘আজ দর্শকরা শুধু খেলা দেখতে মাঠে আসেনি। তারা আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচাতে মাঠে এসেছে। আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচানোর জন্য আমি জেলা জেলায় যাচ্ছি। একই উদ্দেশ্যে লক্ষ্মীপুরে এসেছি। এখানকার ডাক্তার হচ্ছেন ম্যাচের আয়োজক সালাহ উদ্দিন টিপু।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর আয়োজনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।  খেলা শেষে ব্যারিস্টার সুমনসহ তার দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। ব্যারিস্টার সুমন আরো বলেন, লক্ষ্মীপুরে গর্বের ইতিহাস রয়েছে।তাদের হারানো যায় না। আমি আপনাদের হারাতে আসেনি। আপনাদের হৃদয় জয় করতে এসেছি।

JA



শীর্ষ সংবাদ:

বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস