ছবি নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নি'খোঁজ হওয়ার দুইদিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর লা'শ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট নামক এলাকায় ইটাখলা নদীতে মাহির লা'শ ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে লা'শটি উদ্ধার করে পুলিশকে খবর দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ জানান, সকালে স্থানীয়রা শিশুটির লা'শ পানিতে ভাসমান অবস্থান দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ স্থানীয় ইটাখলা নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুইদিন পর আজ সকালে নদীর পানিতে তার লাশ ভেসে ওঠে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




