বিশ্বকাপে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ PM

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০১:০৪:৫৬ AM

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড

ছবি: সংগৃহীত


বিশ্বকাপে রান দেওয়ার ক্ষেত্রে হাতেম তাইর পর্যায়ে চলে গেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। ব্যাটাররা যেন তার বল পেলেই কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। মূলত তার বলের পেসকে কাজে লাগিয়েই ব্যাটাররা রান তুলছে। এবারের বিশ্বকাপে তিনি বোলিংয়ের মাধ্যমে রান দেওয়ার ক্ষেত্রে ছাড়িয়ে গেছেন সবাইকে।

২০২৩ বিশ্বকাপে হারিস রউফ নয় ম্যাচে দিয়েছেন ৫৩৩ রান। যা এক বিশ্বকাপে কোন বোলারের সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। এই রেকর্ডটি এর আগে দখল করেছিলেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। তিনি ২০১৯ বিশ্বকাপে দিয়েছিলেন ৫২৬ রান।

বছর বয়সী এই পেসার এবারের বিশ্বকাপে পেয়েছেন মোট ১৬টি উইকেট। কিন্তু রান দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন উদার। ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে তিনি ৬৪ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন। 

তবে ব্যাটার হিসেবেও একটা মাইলফলক স্পর্শ করেছেন হারিস রউফ। ওয়ানডেতে এগারো নম্বরে ব্যাট করতে নেমে ৩টি ছক্কা হাঁকিয়েছেন রউফ। যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে মোহাম্মদ আমির ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৪টি ছক্কা মেরেছিলেন ১১ নম্বরে ব্যাট করতে নেমে।

এম সি



শীর্ষ সংবাদ:

বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস