গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নি হ ত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৬:১৯:২১ অপরাহ্ন

গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নি হ ত

সংগৃহীত


গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে গ্যাড়াখোলা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ভ্যানে থাকা সাইফুল ইসলাম রঞ্জু ও তার মেয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জৈন্তাবার্তা/ সুলতানা