বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১১:১৯:৪৪ অপরাহ্ন

বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে  সিসিক প্রশাসক

সংগৃহিত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ২৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও অবকাঠামো পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক প্রথমে ২৩ নম্বর ওয়ার্ডের মেন্দিবাগ এলাকায় যান। এ সময় স্থানীয় বাসিন্দারা হলদিছড়ার পাশে গড়ে ওঠা অপরিকল্পিত বিভিন্ন স্থাপনা তাকে দেখান। বাসিন্দারা জানান, এসব স্থাপনার কারণে ছড়া সংকুচিত হয়ে পানি নিষ্কাশন স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই বর্ষা মৌসুমে এলাকায় বন্যা ও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। সিসিক প্রশাসক এলাকাবাসীর অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং উদ্ভূত সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী আহমদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মইন উদ্দিনসহ কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেন্দিবাগ পরিদর্শন শেষে সিসিক প্রশাসক ১৫ নম্বর ওয়ার্ডের যতরপুরস্থ ‘আল হামরা জামে মসজিদ’ পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় প্রতিনিধি ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আল হামরা জামে মসজিদের মোতওয়াল্লী আব্দুল মুকিত চৌধুরী, বেলাল আহমদ চৌধুরী, তফাজ্জুল হুসেন খান, মখলিছুর রহমান, অহিদ উদ্দিন, মসজিদের ইমাম হাফিজ মাওলানা মনিরুল আলম, মাওলানা ইসলাম উদ্দিন, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুস সবুর রাসেলসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম