সাদাপাথরের বাসে অ/ভিযান, ৬৫ বোতল ম/দসহ আ/টক ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সাদাপাথরের বাসে অ/ভিযান, ৬৫ বোতল ম/দসহ আ/টক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০১:৩৬:৪৪ অপরাহ্ন

সাদাপাথরের বাসে অ/ভিযান, ৬৫ বোতল ম/দসহ আ/টক ১


সিলেটে সাদাপাথর এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মদ বহনের অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের খাদিমনগরের ধোপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।

আটক ব্যক্তির নাম মহরম আলী (৪৫)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরগাঁও গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।

এসআরবি-৯, সিপিএসসি, সিলেট জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কোম্পানীগঞ্জ থেকে সাদাপাথর এক্সপ্রেস বাসে করে কয়েকজন মাদক কারবারি সিলেট নগরীর দিকে আসছেন। পরে ধোপাগুল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাসটি থামানো হয়। তল্লাশির একপর্যায়ে মহরম আলীর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ ও একটি স্কুলব্যাগ থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসআরবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে মহরম আলী জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে এসব মদ সংগ্রহ করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধার করা মদ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এসআরবি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী