হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের নতুন জার্সি উন্মোচন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ঐক্যের বন্ধনে তারুণ্যের স্পন্দন, জয়ের পথে হবিবপুর বন্ধন

হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের নতুন জার্সি উন্মোচন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৮:৫৫:৫০ অপরাহ্ন

হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের নতুন জার্সি উন্মোচন

ছবি:সংগৃহীত


‘ঐক্যের বন্ধনে তারুণ্যের স্পন্দন, জয়ের পথে হবিবপুর বন্ধন’-এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর ২০২৬-২৭ মৌসুমের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্ট এলাকার স্বপ্নচূড়া পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব বজলু রশিদের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ কবির উদ্দিন এবং জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আহসান লাহিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবু হেনা রনি।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন টিএইচ সুমন, আসাদ লাল, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ও সাফি মোহাম্মদ, আব্দুল কাদির এবং আব্দুল কাইয়ুম।

এ সময় উপস্থিত ছিলেন হবিবপুর গ্রামের সমাজসেবক দুদু মিয়া, শিশু মিয়া, আবুল হোসেন, দুলাল মিয়া, ইউসুফ ও জুমেন আহমদ, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ ও সুজন মিয়াসহ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং ক্লাবের খেলোয়াড়রা।

প্রধান ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের অতীত ঐতিহ্যের প্রশংসা করে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জানা যায়, ক্লাবের নতুন মৌসুমের জার্সির সৌজন্যে ছিলেন ‘মিফতা গোল্ড কাপ’-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব সুজাতা উল্লাহ মিফতা। পুরো আয়োজনের সার্বিক নির্দেশনায় ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন কাহের আরিফ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের হাতে নতুন মৌসুমের জার্সি তুলে দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫