জগন্নাথপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

জগন্নাথপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৬:৫৮:০৭ অপরাহ্ন

জগন্নাথপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

সংগৃহীত


যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা রাধারমণ দত্ত মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সমবায় কার্যালয়ের অফিস সহকারী আতিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, পৌর প্রকৌশলী সতিশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মূর্শেদ আলম, ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ উদ্দিন,সিলেট বিভাগে পুরস্কারপ্রাপ্ত সমবায়ী নুরুজ্জামান মিয়া, জগন্নাথপুর পৌরসভা শ্রমিক সমবায় সমিতির নিজাম উদ্দিন, রৌয়াইল সমিতির সমবায়ী সুজন মিয়া ও বনগাঁও সমিতির সমবায়ী আব্দুল আলী প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে কৃষি,মৎস্য চাষ ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ জনগোষ্ঠীকে আরও সম্পৃক্ত ও এগিয়ে আসার আহবান জানান বক্তারা।অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নজরুল ইসলাম নাজু এবং গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫