জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০১:২০:২১ অপরাহ্ন

জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়

ছবি নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ধানের বীজ বিক্রির ধুম পড়েছে। পছন্দের বীজ কিনতে কৃষকরা হুমড়ি খেয়ে পড়ছেন বীজ ডিলারের দোকানগুলোতে। ডিলাররাও অল্প লাভে রীতিমতো প্রতিযোগিতামূলক ব্যবসা করছেন।

শনিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার পৌর শহরের বিভিন্ন বীজ ডিলারের দোকানে কৃষক ক্রেতাদের উপচেপড়া ভিড়। তারা তাদের পছন্দমতো বীজ কিনতে দর কষাকষি করছেন।

এবার সরকারি বীজ ব্রি-২৮ ও ব্রি ২৯ ধানের পাশাপাশি হীরা, হীরা-২, হীরা ১৯, হীরা ৬, ছক্কা, জনকরাজ, বৈশাখি, ঝলক, অগ্রণী ৭, যমুনা, দোয়েল, টিয়া, তেজ, শক্তি, সোনার বাংলা, আপ্তাব, নবীন, ইস্পাহানী, গাজীপুরসহ অসংখ্য প্রাইভেট কোম্পানির বাহারি প্যাকেটের বীজ ধানে বাজার সয়লাব হয়ে গেছে। এর মধ্যে সরকারি ১০ কেজি বস্তার বীজ বিক্রি হচ্ছে ৪৭০ টাকা দরে। প্রাইভেট কোম্পানিগুলোর প্রতি কেজি বীজ ২৬০ টাকা থেকে ৩৩০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

কম সময়ে বেশি ফলনের আশায় কৃষকরা হাইব্রিড জাতের বীজ বেশি কিনতে দেখা যায়। এ সময় কৃষক ক্রেতাদের মধ্যে অনেকে জানান, গত বছর হাইব্রিড জাতের ধানের ফলন ভালো হওয়ায় এবারও তারা এসব বীজ কিনেছি।

জগন্নাথপুর বাজারের রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ রঞ্জন দাস বলেন, এবার বীজ ধানে বাজার সয়লাব হয়ে গেছে। তাই প্রতিযোগিতামূলক ব্যবসা করতে গিয়ে আমরা অল্প লাভে বীজ বিক্রি করছি।

জগন্নাথপুর বাজারের বীজঘর ডিলারের মালিক মো. বিল্লাল হোসেন জানান, বেসরকারি কোম্পানীগুলোর বীজ কিনতে কৃষকরা রীতিমতো প্রতিযোগিতা করছেন।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ জানান, বীজে বাজার সয়লাব হওয়ায় কৃষকরা কিছুটা হলেও কম দামে কিনতে পারছেন। আমরাও সেটা চাই। তবে কেউ উচ্চমূল্যে বীজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে সরকার অনুমোদনহীন কোনো বীজ বিক্রি করা যাবে না। কোন ধরনের অনিয়ম যাতে না হয়, সেজন্য আমরা ডিলারগুলো নিয়মিত তদারকি করছি।

এদিকে, গত বছর বোরো ফসল ভালো হওয়ায় কৃষকরা এবার জমি আবাদে আরও বেশি উৎসাহিত হয়েছেন। ইতোমধ্যে হাওর থেকে পানি নামার সাথে সাথে বীজতলা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সেই সাথে চলছে বোরো জমি পরিচ্ছন্ন করার কাজ। বীজতলা তৈরি করে যার যার চাহিদা অনুযায়ী বীজ ধান সংগ্রহ করতে ডিলারগুলোতে ঝাঁপিয়ে পড়েছেন কৃষকরা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ