মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০২:১৩:৪৪ অপরাহ্ন

মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন


‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাঈল তালুকদার রাহি। মো. আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, উপজেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির খান চৌধুরী, পৌর মহিলা দলের সভাপতি ইশরাক জাহান ডলি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম তানজিল এবং সমবায়ী আসকির মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

তাঁরা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনা করতে হবে। সমবায়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সমবায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ