প্রত্যাশা কিন্ডারগার্টেনে মরহুম নাছির উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

প্রত্যাশা কিন্ডারগার্টেনে মরহুম নাছির উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৫:১১:৫৯ অপরাহ্ন

প্রত্যাশা কিন্ডারগার্টেনে মরহুম নাছির উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংগৃহীত


গোয়াইনঘাটে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মরহুম নাছির উদ্দিনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৮ নভেম্বর সকাল ১১টায় বিদ্যালয়ে আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন,নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। এছাড়াও বক্তব্য রাখেন,গ্রামের মুরুব্বি মনোহর আলী,পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শফিকুর রহমান,সদস্য ও মরহুম নাছির উদ্দিন এর ছোট ভাই বিলাল উদ্দিন।

সহকারী শিক্ষক হাফিজ গুলজার আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক। স্মরণ সভায় বক্তারা মরহুম নাছির উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, "মরহুম নাছির উদ্দিন ছিলেন একজন অত্যন্ত সাদা মনের ও সমাজহিতৈষী মানুষ। শিক্ষার বিস্তার এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়। প্রত্যাশা কিন্ডারগার্টেনের সার্বিক অগ্রগতি ও কল্যাণে তিনি সবসময় নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছেন। তাঁর প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,মুরব্বি দুলু মিয়া, আনা মিয়া, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সৈয়দ লিয়াকত আলী, সহকারী শিক্ষক শরিফ উদ্দিন, শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫