সিলেটে কার্টুনে রাখা ন/বজাত/কের ম/র/দেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সিলেটে কার্টুনে রাখা ন/বজাত/কের ম/র/দেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ১১:৫৩:৫৬ অপরাহ্ন

সিলেটে কার্টুনে রাখা ন/বজাত/কের ম/র/দেহ উদ্ধার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা-বাগানের একটি ঝোপ থেকে কার্টুনে রাখা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চা-বাগানের শহীদ মিনারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চা-বাগানে কাজ করতে যান এক চা-শ্রমিক। এ সময় ঝোপের মধ্যে একটি কার্টুন পড়ে থাকতে দেখে কাছে গিয়ে সেটির ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি তারাপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতিকে জানান।

পরে পঞ্চায়েত কমিটির সভাপতি বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারাপুর চা-বাগানের একটি ঝোপ থেকে কার্টুনে রাখা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নবজাতকের পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন
সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার
সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নি/খোঁজ ২
সুরমা নদীতে মিলল মা-মেয়ের ম/রদেহ
সিলেটে সাবেক এমপি বদির ছেলে, ভাইসহ ৪ জন আ/টক
সিলেটে দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক
জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে
‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির
আ/গুন স/ন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী