মোরাসালিনের গোলে শক্তিশালী লেবাননকে রুখে দিলো বাংলাদেশ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ PM

মোরাসালিনের গোলে শক্তিশালী লেবাননকে রুখে দিলো বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০৮:৪৫:২৮ AM

মোরাসালিনের গোলে শক্তিশালী লেবাননকে রুখে দিলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত


বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় লেবাননের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।মঙ্গলবার (২১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে মাঠে নামে দু'দল। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাকা লেবাননকে প্রথমার্ধে আটকে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বিরতিতে থেকে ফিরেই গোলের দেখা পায় লেবানন। কিন্তু শেখ মোরসালিনের দুর্দান্ত গোলে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে লেবানন। একের পর এক আক্রমণ করে তারা। নিজেদের গুছিয়ে নিতে সময় নেয় বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় লেবানন। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর নিজেদের গুছিয়ে নিয়ে নিচ থেকে খেলা বিল্ডআপ করার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে কর্নার পায় বাংলাদেশ। জামাল ভুঁইয়ার নেওয়া শটে হেড করেন বিশ্বনাথ ঘোষ। তবে তা আটকে দেন লেবানন গোলরক্ষক।

এরপর আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। বাম দিক থেকে শেখ মোরসালিনের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে শট নিতে যান হৃদয়। তবে তা আটকে দেন লেবানন ডিফেন্ডার।এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে বাংলাদেশ ও লেবানন। তবে শেষ পর্যন্ত কোনো গোল না হলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।

বিরতিতে ফিরে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে লেবানন। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে লেবানন। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। গোলরক্ষক মিতুল মার্মাকে তুলে মেহেদি হাসান শ্রাবণকে নামান কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা। বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায় না বাংলাদেশ। উল্টো ম্যাচের ৬৮ মিনিটে রক্ষণের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। মাজেদ ওসমানের গোলে লিড নেয় লেবানন।

পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৭৩ মিনিটে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান শেখ মোরসালিন। এরপর বেশ কিছু আক্রমণ চালায় দু'দল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে মাঠে ছাড়ে দু'দল। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু