প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন তামিম
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ PM

প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন তামিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ১১:০৯:৩৭ AM

প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন তামিম

ছবি: সংগৃহীত


আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল।  এ সময় সঙ্গে ছিল তার স্ত্রী আয়েশা সিদ্দিকা।  অভিজ্ঞ এই ওপেনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঠিক কোন কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।

গত ৬ জুলাই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর তার ক্রিকেটে ফেরাটা ছিল বেশ নাটকীয়। বেশ কয়েকবার চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় বিসিবি। যে কারণে মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে প্রধানম্নত্রীর সঙ্গে দেখা করেন তামিম। তারপরই আবারো ক্রিকেটে ফিরবেন বলে জানান এই ওপেনার।

দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও এরপর বিশ্বকাপে খেলেননি। ভারতের মাটিতে বড় মঞ্চে তার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে দল।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু