চরম অর্থাভাবে ভুগছেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

চরম অর্থাভাবে ভুগছেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৩ ১১:৩৩:২১ পূর্বাহ্ন

চরম অর্থাভাবে ভুগছেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো

ফুটবল কিংবদন্তি রোনালদিনহো।


বর্তমানে পৃথিবীর অক্সিজেন গ্রহণ করছেন, এমন ফুটবল কিংবদন্তিদের মধ্যে অন্যতম হলেন রোনালদিনহো। জীবনের শেষের দিকে এসে ভালো দিন কাটাতে পারছেন না ব্রাজিলিয়ান সাবেক তারকা ফুটবলার। দেউলিয়া হয়ে কঠিন অর্থ সংকটে পড়েছেন এই ফুটবল তারকা। ব্রাজিলের এক প্রতিবেদনে রোনালদিনহোর অর্থাভাবের কথা প্রকাশ পেয়েছে।

পেশাগত ফুটবলার হওয়ার পর থেকেই বিলাসী জীবনযাপনের জন্য আলোচনায় উঠে আসেন রোনালদিনহো। বলা হয়, ফুটবল ক্যারিয়ার চলাকালীন সময়ে প্রচুর পার্টিতে অংশ নিতেন একবারের ব্যালর ডি'অর জয়ী এই তারকা।

এমন বিলাসী মনোভাবের কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের ক্যারিয়ারকে সেভাবে রঙ্গিন করতে পারেননি সাবেক এই বার্সালোনা তারকা। ক্যারিয়ারে নিজের সেরাটা দিয়ে খেলেননি রোনালদিনহো। বড় তারকা হয়েও শীর্ষস্থান ধরে রাখার জন্য তার মধ্যে কোনো প্রচেষ্টা দেখা যায়নি। একবার ব্যালন ডি'অর জেতার পর তিনি মনে করেছেন, পরলোকগত পিতার স্বপ্ন তিনি পূরণ করে ফেলেছেন।

রোনালদিনহোর অর্থাভাবের সংবাদটি ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ এর বরাতে প্রকাশে করেছে স্পেনিশ ট্যাবলয়েড ‘মার্কা’।

জানা গেছে, রোনালদিনহো নিজের প্রায় সকল অর্থ শেষ করে ফেলেছেন। অর্থের অভাবে ব্রাজিলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কয়েক মিলিয়ন কর পরিশোধ করতে পারছেন না। দ্য সান প্রতিবেদনে বলেছে, পাওনা আদায়ের জন্য ব্রাজিলের রাজস্ব বিভাগ রোনালদিনহোর ব্যাংক একাউন্ট তলব করেছে। পরে দেখা যায়, তার একাউন্টে কোনো অর্থ নেই।

পরে পাওনাদার সংস্থাগুলো রোনালদিনহোর দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক একাউন্ট তলব করে সেখানো মাত্র ৬ ডলার পাওয়া গিয়েছিল।


JA



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক