‘দল হারলে কেউ দায় নেয় না, জিতলে কৃতিত্বটা নেয়’
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ PM

‘দল হারলে কেউ দায় নেয় না, জিতলে কৃতিত্বটা নেয়’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ১২:১৩:৩২ PM

‘দল হারলে কেউ দায় নেয় না, জিতলে কৃতিত্বটা নেয়’

ছবি: সংগৃহীত


ভারতের মাটিতে ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে থেকে পা রেখেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাচি অবস্থা টাইগারদের! কোনোরকমে আটে থেকে আসর শেষে বাড়ি ফিরেছে তারা। দলের এমন ভরা ডুবিতে পরিবর্তন এসেছে টিম ম্যানেজমেন্টে। তবে এসবেই কাজ শেষ বলে মনে করেন না আকরাম খান। দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলেরই দায় নেওয়া উচিত বলছেন বিসিবির এই পরিচালক।

আজ শনিবার মিরপুরে আকরাম বলেন, 'যখন আমরা হারি, কেউ দায়িত্ব স্বীকার করে না। আবার যখন জিতি, তখন সবাই গিয়ে কৃতিত্বটা নিতে চায়। এ জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে। যেহেতু ব্যর্থ হয়েছি, সবাই ব্যর্থ। শুধু খেলোয়াড়রা কেন, আমরা, টিম ম্যানেজম্যান্ট সবাই ব্যর্থ হয়েছি। এখন নিউজিল্যান্ড এসেছে, টেস্টে যদি ঘুরে দাঁড়াতে পারি তাহলে হয়তো কিছুটা স্বস্তি পাবো।'

‘সম্মান জিনিসটা থাকতে হবে। এটা না থাকলে কিন্তু আপনি ঠিক পথে আগাতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন। আপনাকে ডিসিপ্লিন হতে হবে, মানতে হবে। যারা খেলোয়াড় আছে ওরা কোচকে মানতে হবে। কোচ যে আছে তাকে খেলোয়াড়দের সম্মান করতে হবে। এমনকি বোর্ড পরিচালক যারা আছে। এটা একটা পরিবার, পরিবার যেভাবে আগায় সেভাবে করতে হবে।’-আরো যোগ করেন আকরাম।

বিশ্বকাপের সময় সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সৃষ্টি করেছিলেন লিটন দাস। এ নিয়ে আকরাম বলেন, ‘দেখেন, একটা ক্রিকেটার শুধু ভালো পারফর্ম করলে ভালো না। আপনি ভারতের কথা বললেন, ইংল্যান্ড বা আন্তর্জাতিক ক্রিকেটার যারা আছে কীভাবে ওরা মানুষের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে কথা বলে। ওর অ্যাটিচিউডে বোঝা যায় ও কী টাইপের লোক। এ জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আপনার শুধু ভালো বোলিং বা ব্যাটিংয়ে বড় ক্রিকেটার হওয়া যায় না। সব গুণ থাকা উচিত।’ 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু