টেস্ট খেলুড়ে দেশকে হারিয়ে ইতিহাস গড়ল উগান্ডা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ PM

টেস্ট খেলুড়ে দেশকে হারিয়ে ইতিহাস গড়ল উগান্ডা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৮:২৩:৩০ AM

টেস্ট খেলুড়ে দেশকে হারিয়ে ইতিহাস গড়ল উগান্ডা

ছবি: সংগৃহীত


আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই জয় পেল উগান্ডা। নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে তারা। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই জয় পেল উগান্ডা। এই হারে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পথ কঠিন হয়ে গেল রোডেশিয়ানদের।

রোববার (২৬ নভেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন মারুমানি। রানের খাতা খোলার আগেই উইকেট হারানো রোডেশিয়ানরা দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায়। ইনোসেন্ট কাইয়া ও শন উইলিয়ামস মিলে ৪৩ রানের জুটি গড়েন।

তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখেছিলেন সিকান্দার রাজা। ৩৯ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটে ভর করেই লড়াই করার পুঁজি পায় দল।

১৩৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি উগান্ডারও। ১২ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে আল্পেশ রামজানি ও রজার মোকাসা মিলে দলকে টেনে তোলেন। এর পর রিয়াজাত আলিও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৪২ রান। মিডল অর্ডার ব্যাটারেদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯ ওভার ১ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে এই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চারে চলে গেছে জিম্বাবুয়ে। ৩ ম্যাচ খেলে তাদের জয় মাত্র একটি। এই অঞ্চলের ৭ দলের মধ্যেই ২ দল সুযোগ পাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।


এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু