হবিগঞ্জে কমছে নদ-নদীর পানি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে কমছে নদ-নদীর পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ১২:৩২:৩৬ অপরাহ্ন

হবিগঞ্জে কমছে নদ-নদীর পানি

কমছে নদ-নদীর পানি


বৃষ্টিপাত কিছুটা কমায় কমতে শুরু করেছে হবিগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টা জেলায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৪.০০ মিলিমিটার। এর পূর্বের ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছিল ৪১ মিলিমিটার। আবহাওয়া অফিসের বরাত দিয়ে সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ।

তিনি জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে নদ-নদীর পানি বাড়ছিল। যদিও খোয়াই, কালনি, কুশিয়ারা ও ধলেশ্বরীসহ কোন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তিনি আরো বলেন, বৃষ্টিপাত বাড়লে নদ-নদীর পানি আবারও বাড়তে পারে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপৎসীমার ২১.২০, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১৩.২০, মাছুলিয়া পয়েন্টে ৯.০৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৮.৫৫, মার্কুলি পয়েন্টে ৮.০৪ ও আজমিরীগঞ্জ পয়েন্টে ৫.৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা