‘শুভকামনা নেতা’, সাকিবকে মাশরাফি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ PM

‘শুভকামনা নেতা’, সাকিবকে মাশরাফি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০২:৩০:১০ AM

‘শুভকামনা নেতা’, সাকিবকে মাশরাফি


সব অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী ঘোষণা করলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাধিক চমক যেমন ছিল, তেমন ছিল প্রত্যাশিত কিছু নাম। বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নামটা যেমন প্রত্যাশিত ছিল , তেমন এই নাম জন্ম দিয়েছে বেশ কিছু আলোচনার। ক্রিকেটে এখনও তার ওপর অনেকটা নির্ভরশীল বাংলাদেশ। এমন অবস্থায় তার মনোনয়ন নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। 

একইদিনে আরও একবার নৌকার টিকিট পেয়েছেন টাইগারদের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘদিন জাতীয় দলে একে অন্যের সতীর্থ ছিলেন। এবার রাজনীতির মাঠেও একে অন্যের সঙ্গী হলেন দুজনে। এমন দিনে নিজের সতীর্থ সাকিবকে শুভকামনা জানাতে ভুল করেননি ম্যাশ। নিজের ফেসবুকে সাকিবের ছবি দিয়ে মাশরাফি লিখেছেন, ‘ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা...। শুভকামনা নেতা...।

বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে পোস্টারবয় হয়ে থাকা সাকিবকে আজকের পর থেকে দেখা যাবে রাজনীতির মাঠে। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক। নিজের জন্মস্থান মাগুরা-১ আসনে নির্বাচনে লড়বেন সাকিব আল হাসান। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু