বিসিবি সভাপতি পাপনের বাসায় জরুরি বৈঠকে তামিম
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ AM

বিসিবি সভাপতি পাপনের বাসায় জরুরি বৈঠকে তামিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ১২:৪৬:০৮ PM

বিসিবি সভাপতি পাপনের বাসায় জরুরি বৈঠকে তামিম


গেল ২৩ সেপ্টেম্বরের পর থেকে আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি তামিম ইকবালকে। এ ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকার পর থেকেই ক্রিকেট থেকে অনেকটা দূরে আছেন টাইগার এই ওপেনার। আসন্ন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন।

তবে জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে আজ নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তামিম ইকবাল।

আজ সোমবার দুপুর বারোটা নাগাদ বিসিবি সভাপতির বাসভবনে যান তামিম। সেখানেই শুরু হয় পাপনের সঙ্গে তামিমের বৈঠক। শোনা যাচ্ছে, এই বৈঠকেই নিজের চাওয়া পাওয়ার কথা জানাবেন টাইগার ওপেনার। এরপর জানা যাবে জাতীয় দলের হয়ে তামিমের পরবর্তী পদক্ষেপ। 

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট থেকে সরে দাঁড়ান তামিম। জানা যায় বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না তিনি! এমনকি সেই সিরিজের দলে থাকা ক্রিকেটারদের নামও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, কবে মাঠে ফিরছেন তামিম। নাকি আদৌ ফিরবেন না জাতীয় দলের হয়ে! 

সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বসেছেন তামিম। এর আগে বিসিবির সাথে সভা হওয়ার কথা ছিল গেল ২২ নভেম্বরে। সেটি এতদিন পেরিয়ে গেলেও হয়নি। এদিকে ধারণা করা হচ্ছে ২০২৪ সালের বিপিএল দিয়েই ২২ গজে আবারো প্রত্যাবর্তন করবেন তামিম। 

বিপিএলে তার দল ফরচুর বরিশালও তাকে নিয়ে বেশ আশাবাদী। দিন কয়েক আগেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।' 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক